ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জুমার নামাজে কাতারে দাঁড়ানোকে কেন্দ্র করে মারামারিতে সিজল মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৫ মে) জুমার নামাজের সময় নবীনগর পৌর এলাকার আলমনগরে এ ঘটনা ঘটে। নিহত সিজল মিয়া ওই এলাকার মৃত মমতাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, `একই এলাকার শাহ আলম ও সিজল মিয়ার মধ্যে পূর্ব বিরোধ ছিল।
আজ জুমার নামাজের সময় কাতারে দাঁড়ানো নিয়ে উভয়ের কথা-কাটাকাটি হয়। নামাজ শেষে মসজিদের বাইরে এসে তাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়েন।
এসময় কিল-ঘুসিতে সিজল মিয়া নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।` বিস্তারিত পরে জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এইচআর
