Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করলেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি মঙ্গলবার কাতারের দোহায় স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসঙ্ঘ সম্মেলনের (ইউএনএলডিসি ৫) একটি পার্শ্ব বৈঠকে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন। বুধবার ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের অধীনে ‘অ্যাডুকেশন অ্যাবাভ অল ফাউন্ডেশন’ প্রকল্পের আওতায় বাংলাদেশের প্রাথমিক স্তরের ড্রপ-আউট শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তার লক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কাতার ন্যাশনাল কনফারেন্স সেন্টারের একটি হলে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের পক্ষে সংস্থাটির মহাপরিচালক খলিফা বিন জসিম আল কুওয়ারী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বাংলাদেশের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন।

কাতারের উন্নয়ন তহবিলের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়।
চুক্তি অনুসারে, কাতার সরকার কিউএফএফডির মাধ্যমে প্রাথমিক স্তরের স্কুলের শিক্ষাবঞ্চিত সাড়ে ছয় লাখ শিশুদের জন্য শিক্ষার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা খাতে সহায়তার লক্ষে মোট ১২ লাখ ৬৮ হাজার ডলারের তহবিলের যোগান দেবে। প্রকল্পটি পরিচালনা করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অ্যাডুকেশন অ্যাবাভ অল (ইএএ) মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং এশিয়ার কিছু দেশে কাতার ফান্ড ফর ডেভেলপমেন্টের (কিউএফএফডি) অধীনে পরিচালিত একটি আউটরিচ প্রোগ্রাম, যার বার্ষিক বাজেট ৬০০ মিলিয়ন ডলার।

কাতার সরকার কাতারের জাতীয় রূপকল্প ২০৩০-এর অধীনে আন্তর্জাতিক সহযোগিতার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর এসডিজির লক্ষ পূরণে সহায়তা প্রদানের লক্ষ রাখে।

উল্লেখ্য, কাতারের আরেকটি মানবিক সংস্থা ‘কাতার চ্যারিটি’ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের এবং কিছু স্থানে প্রান্তিক মানুষকে মানবিক ও ত্রাণ সহায়তাও দিয়ে থাকে।

সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য