Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাতার সফরে সৌদি যুবরাজ

কাতার সফরে সৌদি যুবরাজ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান গতকাল বৃহস্পতিবার প্রতিবেশী দেশ কাতার সফরে গেছেন। কাতারের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর সৌদি যুবরাজের এটি প্রথম কাতার সফর। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সৌদি যুবরাজকে অভ্যর্থনা জানিয়েছেন। দোহা যাওয়ার আগে সৌদি যুবরাজ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ওমান সফর করেছেন।

জানা গেছে, পারস্য উপসাগরীয় অঞ্চলের ছয়টি মার্কিন মিত্র দেশ ভ্রমণে বের হয়েছেন মুহাম্মদ বিন সালমান। পরমাণু চুক্তি পুনরুদ্ধারে ইরানের সঙ্গে বিশ্বশক্তির সঙ্গে আলোচনা চলার প্রেক্ষাপটে তার এই সফর চলছে। 

সৌদি রাজতন্ত্রের আঞ্চলিক মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এখন যুবরাজের সফরের উদ্দেশ্য। এদিকে কাতারের জন্য সফরটি বেশ তাৎপর্যপূর্ণ। 

কয়েক বছর ধরে প্রভাবশালী সৌদি আরব ও তার মিত্রদের সঙ্গে টানাপড়েন চলছিল কাতারের। এর জেরে উপসাগরীয় দেশগুলোর জোট জিসিসিতে ভাঙন ধরে। 
সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য