Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকানাডায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী উদ্যোগ

কানাডায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ব্যতিক্রমী উদ্যোগ

কানাডিয়ান সমাজ থেকে ইসলামভীতি দূর করতে দেশটিতে অক্টোবর মাসজুড়ে ইসলামের ইতিহাসের মাস উদযাপন শুরু হয়েছে। ২০০৭ সালে গৃহীত সংসদীয় আইনের আলোকে সমাজে বেড়ে যাওয়া ঘৃণা ও বিদ্বেষমূলক অপরাধ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়। এক বিবৃতিতে কানাডার সংস্কৃতি মন্ত্রণালয় হেরিটেজ বিভাগ জানিয়েছে, ‘এ মাসে কানাডায় বসবাসরত মুসলিম কমিউনিটির ইতিহাস জানার সুযোগ হবে। কলাবিজ্ঞান, খেলাধুলা, শিক্ষা, বিজ্ঞান ও সাহিত্যে কানাডার মুসলিম জনগোষ্ঠীর অবদান সম্পর্কে জানা যাবে।’ কানাডায় বসবাসরত ১০ লাখের বেশি মুসলিমের জন্য এ বছরটি খুবই কঠিন ছিল। এ সময় তাদের নানা ধরনের সংকট ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। অথচ ২০১১ সালের জরিপ অনুসারে তাঁরা মোট জনসংখ্যার ৩.২ শতাংশ। গত এক দশকে এ সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে একসঙ্গে কানাডা বাস করা মুসলিমসমাজে বিদ্যমান নানা ধরনের বৈষম্য, ইসলামবিদ্বেষ, ঘৃণা প্ররোচিত ঘৃণ্য কার্যক্রম মোকাবেলায় কাজ করার কথা বলা হয়। এ মাসে সহানুভূতিশীল, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ কানাডা গঠনে এগিয়ে যেতে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়। গত জুন মাসে ১৫ বছর বয়সী মেয়েসহ একই পরিবারের চার সদস্য লন্ডনের ওন্টারিও অঙ্গরাজ্যে হাঁটার সময় নিহত হয়েছে। পরিকল্পিতভাবে মুসলিমদের লক্ষ করে হামলার ঘটনাটি ঘটেছে বলে পুলিশ অভিযোগ করেছে। এর পরের মাসে একই রাজ্যের কেমব্রিজের একটি মসজিদ ভাঙচুর করা হয়। একই বছর কানাডা সরকার ইসলামোফোবিয়া ও অন্য সব ধরনের বর্ণবাদের নিন্দা জানিয়ে একটি প্রস্তাব পাস করে। এ প্রস্তাবনায় জনসাধারণের মনে ক্রমবর্ধমান ঘৃণা ও ভয় দমনের প্রয়োজনীয়তা উপলব্ধির কথা বলা হয়। সূত্র : দ্য নিউজ আরব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + 16 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য