Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাপ্তান বাজারে ভয়াবহ আগুন

কাপ্তান বাজারে ভয়াবহ আগুন

রাজধানীর কাপ্তান বাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে এ আগুন লাগে। ফায়াস সার্ভিসের চেষ্টায় ৬টার দিকে ওই আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

কাপ্তান বাজার কসাই পট্টি দোকানপাটে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। কাপ্তান বাজার সংলগ্ন বিসিসি রোডের আবাসিক এলাকার লোকজন ভয়ে বাসা-বাড়ি ছেড়ে নিরাপদ দূরত্বে অবস্থান নেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট সোয়া এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনের ক্ষয়ক্ষতি ও সূত্রপাত জানতে কাজ করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে থাকা দায়িত্বরত ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান আজাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য