—কাপড় নিয়ে কিছু কথা—

0
279
  • আজকের চাইতে দুইশত বছর আগেও কাপড় সবচেয়ে দামি বস্তু ছিল।
  • অষ্টাদশ শতাব্দীর ভারতীয় মুসলমানেরা এক টুকরো ধূতি পেলেই নিজেদের ভাগ্যবান ভাবত।
  • যে কাপড় বেশী ধোওয়া বা ধূতে পারা যায়, তাকেই ধূতি বলা হত।
  • বাংলার আপামর সকল মুসলমানেরাই ধূতি পড়ত, ধূতি সেলাই বিহীন দেখতে শাড়ির মত লম্বা।
  • মুসলমানেরা লুঙ্গীর মত গোল করে, হিন্দুরা প্যান্টের মত দু’পায়ে পেঁচিয়ে ধূতি ব্যবহার করত।
  • মুসলমানেরা হজ্বে গিয়ে, ইয়েমেনীদের লুঙ্গি পড়া দেখে, সেটাকেই বেশী পছন্দ করে।
  • কম কাপড় ও দুই পাশে সেলাই সুবিধার কারণে, পরবর্তীতে বাংলাদেশের মানুষ এটাকে বেছে নেয়।
  • যার নিকট একটি সালোয়ার ও একটি পায়জামা থাকত সে ধনী হিসেবে বিবেচিত হত।
  • রাসুলুল্লাহ (সাঃ) যুগে কাপড় আরো বেশী দামী ছিল।
  • আরবদেশে কাপড় তৈরি হতনা, এসব বিদেশ থেকেই আমদানি করতে হত।
  • যার কারণে সমগ্র আরবে কাপড়ের দাম ছিল আকাশ চুম্বী।
  • অধিক মূলধন বিনিয়োগ ও বেশী লাভজনক ব্যবসায়ের মধ্যে কাপড় ও অস্ত্র ছিল অন্যতম।
  • তখনও বাংলা অঞ্চল ছিল প্রাচুর্য ময়; পৃথিবীর সবচেয়ে দামী কাপড় বাংলা মুল্লুকে তৈরি হত।
  • তদানীন্তন আরবের সবার কাছে, একটি পরিপূর্ণ কোর্তা পরিধানের ভাগ্য ছিল না!
  • ওমর (রা) আধা দুনিয়ার শাসন কর্তা, তিনি একদিন একটি পরিপূর্ণ কোর্তা গায়ে দিয়ে মসজিদে আসলেন।
  • বক্তব্য দিতে উঠতে যাবেন, এমনি সময় এক সঙ্গী প্রশ্ন করলেন, আগে কথার উত্তর দিন, তারপর না হয় বক্তব্য রাখবেন।
  • আমরা আজো কেউ একটি পূর্ণ কোর্তার মালীক হতে পারি নি, আপনি ক্ষমতার জোড়ে কি এটার মালীক বনেছেন?
  • ওমরের (রা) ছেলে দাঁড়িয়ে উত্তর দিল; না! আমার ভাগের কাপড় বাবাকে দিয়েছি; সেটা যোগ করেই তিনি কোর্তা বানিয়েছেন।
  • ওমর (রা) অর্থের টানাটানির কারণে প্রিয় পুত্রকে ঈদের বাজারে একটি জামার কাপড় কিনে দিতে পারেননি।
  • কেননা কাপড় যেমনি ছিল দুষ্প্রাপ্য তেমনি ছিল দামী; এমনকি এক মাসের অর্থ দিয়েও একটি জামা কেনা যেত না!
  • রাসুলুল্লাহ (সাঃ) সাহাবীদের অবস্থা ছিল আরো সঙ্গিন।
  • তাঁদের অনেকেরই এমন কাপড় ছিল না যা দ্বারা শরীরের উপর-নীচ দুটো এক সাথে ঢাকা যেত।
  • কেউ কাপড়কে গলায় লটকিয়ে রাখত, কেউ বুকে বেঁধে রাখত।
  • নিজেদের ব্যবহৃত কাপড় দিয়েই মানুষকে দাফন দেওয়া হত, পূর্ণ দেহ ঢাকতে সেটাও যথেষ্ট হত না।
  • এ ধরনের সংক্ষিপ্ত কাপড়ের ভাগ্য নিয়ে রাসুল (সা) এর সাথে সাহাবিরা নামাজ পড়তেন।
  • সে জমানায় সবচেয়ে দামী উপহার ছিল এক টুকরো কাপড়।
  • রাজা বাদশাহরা সম্মান স্বরূপ অন্য বাদশাহকে কাপড় উপহার দিতেন।
  • বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা তিনটি মহাদেশের গুরুত্বপূর্ণ জনপদে ঘুরেছেন।
  • তিনি লিখেছেন, ডাকাতেরা কাপড় লুণ্ঠনের জন্যই পথে হানা দিত।
  • একদা বতুতা ইরাক থেকে ভারতের পথে হাজার হাজার ঘোড়া, ভেড়া, উটের কাফেলায় শত শত মানুষের সাথে চলছিল।
  • পথিমধ্যে ডাকাত হানা দেয়, কাফেলার সকল মানুষকে উলঙ্গ করেই ব্যবহার্য কাপড় ছিনিয়ে নেয়।
  • এত মানুষ উলঙ্গ অবস্থায় এক দেশ থেকে আরেক দেশে পাড়ি জমায় এবং তারা ইবাদত বন্ধ করেনি।
  • এই দৃশ্য তদানীন্তন সমাজে কোন বড় অঘটন ছিলনা; যেখানে কাপড়ের জন্য মানুষ খুন হত।
  • আজকে কাপড় সহজ লভ্য কিন্তু কাপড় নিয়ে আমরা করি অহংকার নতুবা পাপাচার।
  • স্কুল জীবনে হাফ শার্ট পড়ে এক বড় মাদ্রাসার মসজিদে ঢুকেছিলাম নামাজ পড়তে।
  • সামনে কাতারগুলো থেকে আমাকে বের করে দেওয়া হয়, অন্যদের নামাজ না হবার অজুহাতে।
  • বড় হয়ে বুঝেছিলাম এসব ছিল অজ্ঞানতা-মূর্খতার নামান্তর।
  • ইসলামের নামে আফগানীরা বিরাট পাগড়ি বাঁধে; কোনটায় ২০ গজের মত কাপড়!
  • ৫, ১০, ১৫ গজের পাগড়ী নিয়ে কত মারামারি খুনোখুনি হয়েছে তার ইয়ত্তা নেই।
  • জুব্বা হয়েছে ইসলামের পোশাক! আর প্যান্ট-শার্ট ওয়ালারা হয়ে যায় ফাসিক -ফাজির।
  • ভারতীয় পাঞ্জাবের শিখ অধিবাসীদের, পাঞ্জাবীকে আমরা আজো ইসলামী পোশাক মনে করি।
  • ঈদ-রমজান, বিয়ে-শাদী সবই তো সবই এখন পাঞ্জাবীর দখলে।
  • কিন্তু আমরা ভাবী না এটা আমাদের কাছে এলো কিভাবে?
  • কাপড়ের অপচয়ে আজ সভ্যতা বিপর্যস্ত।
  • একজন মানুষের শত শত জোড়া কাপড়, আলমারি ওজনে কেঁদে উঠে।
  • কেউ লজ্জা-স্থানকে দর্শক নন্দিত করতে, কাপড়কে করছে সংকুচিত।
  • কেউ নিজের স্ত্রী-কন্যার লজ্জা ঢাকতে ভিখ মাগতে লাইনে দাড়ায়।
  • বখাটে, তরুনীর ফাটা কাপড়ের ফাঁকে শরীরের ভাঁজগুলো স্ক্যান করে।
  • শীতের প্রচণ্ড ঠাণ্ডার থর থর কম্পনেও কারো জুঠে না এক টুকরো কাপড়।
  • আবার জাকাতের কাপড়ের আশায় পদদলিত হয়ে মারা যায় হাজারো বনী আদম।
  • কখনও প্যান্ট-শার্ট পড়ার অপরাধে দ্বীনি দায়ীকেও বানিয়ে দেই কাফির।
  • ইনার পাঞ্জাবী, ওনার ফতুয়া, তিনার লুঙ্গি কোনটাই রাসুলের সাহাবীরা পায় নাই।
  • কিন্তু আমরা অন্ধের মত এক ভাই আঘাত হানছি অন্য ভাইয়ের গর্দানে।
  • কেউ আমারে মোনাফেক বানালো তো, আমি তারে বানিয়েছি কাফের।
    (collected)
    Golden Jamalpur

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × five =