Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকাবুলের রুশ দূতাবাসে মানববোমা হামলা, নেপথ্যে আইএস-খোরাসান?

কাবুলের রুশ দূতাবাসে মানববোমা হামলা, নেপথ্যে আইএস-খোরাসান?

কাবুলে আবারো উগ্রবাদী নিশানায় রুশ দূতাবাস। সোমবার দুপুর ওই দূতাবাসের সামনে জোরাল বিস্ফোরণ ঘটে। স্থানীয় সংবাদ মাধ্যমের দাবি, বিস্ফোরণে মারা গিয়েছেন অন্তত ২০ জন। আহতের সংখ্যা অন্তত ১২। তাদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।

আহত ও নিহতদের মধ্যে দুই রুশ কূটনীতিক এবং কয়েকজন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে কাবুল পুলিশ জানিয়েছে। রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, মানববোমা হামলার ঘটনার দূতাবাদের দু’জন কর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে এই হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস)-এর আফগান শাখা ইসলামিক স্টেট-খোরাসান (সংক্ষেপে আইএসকে) দায়ী বলে মনে করা হচ্ছে। যদিও, কাবুলের তালেবান প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।

এর আগে ২০১৬-র জানুয়ারিতে একই কায়দায় কাবুলের রুশ দূতাবাসের সামনে হামলা চালিয়েছিল উগ্রবাদীরা। ওই হামলার নেপথ্যে তালেবানের সিরাজউদ্দিন হাক্কানি গোষ্ঠীর হাত রয়েছে বলে অভিযোগ উঠেছিল। ঘটনাচক্রে হাক্কানি এখন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।

বর্তমান পাকিস্তান, আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানের একাংশ নিয়ে ছিল প্রাচীন খোরাসান অঞ্চল। আইএস-এর আফগান শাখা ওই অঞ্চলকে তাদের নামে জুড়ে নিয়েছে। গত বছরের অগস্টে তালেবানের ক্ষমতা দখলের পর থেকেই আফগানিস্তানজুড়ে একের পর এক আত্মঘাতী হামলা চালাচ্ছে তারা। গত শুক্রবার হেরাতের একটি মসজিদেও আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস খোরাসান।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য