Tuesday, June 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

কার্গো জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

ইয়েমেনের দক্ষিণে একটি কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথি। এতে অন্তত দুইজন ক্রু নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

বিবিসি বলছে, কার্গো জাহাজে হুথিদের হামলার পর প্রথমবারের মতো প্রাণহানির ঘটনা ঘটল।

বার্বাডোসের পতাকাবাহী ‘ট্রু কনফিডেন্স’ জাহাজটি পরিত্যক্ত করা হয়েছে এবং জাহাজে আগুন জ্বলছিল। এডেন উপসাগরে জাহাজটি হামলার স্বীকার হয়েছে।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে তাদের এসব হামলা। 

এক বিবৃতিতে হুথি বলেছে, জাহাজটির ক্রুরা তাদের দেওয়া সতর্কতা অবজ্ঞা করেছে।

এদিকে ইয়েমেনে নিযুক্ত ব্রিটিশ দূতাবাস বলেছে, নাবিকদের মৃত্যুর ঘটনা দুঃখজনক তবে আন্তর্জাতিক জাহাজে হুথির হামলার জবাব হবে অনিবার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − five =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য