Tuesday, April 21, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় আলেমদের সম্মেলন

কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশীয় আলেমদের সম্মেলন

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ‘দক্ষিণ-পূর্ব এশীয় ওলামা সম্মেলন’। গত শুক্রবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব ও ‘রাবেতাতুল আলামিল ইসলামির’ জেনারেল সেক্রেটারি ড. মোহাম্মদ আল-ইসা সম্মেলনটি উদ্বোধন করেন। এ সময় মালয়েশিয়ার ধর্মমন্ত্রী ইদরিস বিন আহমদসহ দেশ-বিদেশের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ১৭টি দেশের প্রায় ৫০ জন শীর্ষ আলেম ও ধর্মীয় ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এসপিএ-এর সূত্রে জানা যায়, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে বলেন, রাবেতাতুল আলামিল ইসলামী এই অনুষ্ঠানের আয়োজক হিসেবে মালয়েশিয়াকে নির্বাচন করেছে। এটা মালয়েশিয়ার জন্য গৌরবের বিষয়। ‘বহু ধর্ম-সংস্কৃতির মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে ইসলামের শিক্ষা’ বিষয়ে সেমিনারটি অনুষ্ঠিত হচ্ছে।

‘রাবেতাতুল আলামিল ইসলামীর’ সেক্রেটারি ড. মোহাম্মদ আল-ইসা নিজের বক্তব্যে বলেন, ইসলাম পরিপূর্ণ শান্তির ধর্ম। কুরআন ও সুন্নাহর জ্ঞানে জ্ঞানী প্রাজ্ঞ ও বিদগ্ধ আলেম-ওলামার কাছ থেকে ইসলামের শিক্ষা অর্জন করা আবশ্যক। অযোগ্য ও বিশ্বস্ত নয়, এমন মানুষের যেকোনো কাজকে ‘ইসলামের শিক্ষা’ বলে চালিয়ে দেয়া মারাত্মক ভুল পদক্ষেপ।

বিভিন্ন দেশ থেকে আগত সেমিনারে অংশগ্রহণকারী আলেমগণ এই গুরুত্বপূর্ণ সেমিনার আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার ও ‘রাবেতাতুল আলামিল ইসলামীর’ প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা চালু রাখার প্রতি আশাবাদ ব্যক্ত করেন তারা।

এশীয় শীর্ষ আলেমগণ সেমিনারে বলেন, মুসলমানরা সব সময়ই ইসলামের মহান শিক্ষা ও আদর্শ অনুযায়ী পৃথিবীবাসীর সামনে নিজেদের উপস্থাপন করেছেন। সব ধর্মের উগ্রবাদকে প্রতিহত করতে হবে। মোহব্বত ও ভালোবাসা আদান-প্রদানের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি করতে হবে। তারা আরো বলেন, মুসলিম জাতির সংহতি ও ইসলামী শক্তির ঐক্য বৃদ্ধির জন্য ছোট-ছোট বিষয়ে মতপার্থক্য পরিত্যাগ করতে হবে।

মুসলিম বিশ্বের শীর্ষ পর্যায়ের আলেমদের সাথে মালয়েশিয়া ও সৌদি আরব সরকারের ধর্ম মন্ত্রণলায়সহ অন্যান্য মন্ত্রণালয়, সংগঠন ও নানা পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সূত্র : উর্দু নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 15 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য