Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরকোরআন অবমাননা : সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরাকের

কোরআন অবমাননা : সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরাকের

বাগদাদে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। এর আগে স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে মধ্য বাগদাদে সুইডিশ দূতাবাসে বলপূর্বক ঢুকে পড়েছিল ইরাকি বিক্ষোভকারীরা। তারা দূতাবাস কম্পাউন্ডের দেয়ালগুলো ভেঙে ফেলে, ভেতরে আগুন ধরিয়ে দেয়।

এছাড়া সুইডেনের শ্যাজ ডি অ্যাফেয়ার্সকে তলব করেন ইরাকি প্রধানমন্ত্রী। আর ইরাক সরকার ইরাকি মাটিতে থাকা সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসনের ওয়ার্কিং পারমিট স্থগিত করেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে বিক্ষোভকারীরা প্রভাবশালী ইরাকি ধর্মীয় ও রাজনৈতিক নেতা মুকতাদা আল-সদরের ছবি প্রদর্শন করে বলে নাসিরিয়া থেকে আল জাজিরার সংবাদদাতা মাহমুদ আবদেল ওয়াহেদ জানান।

বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে দ্বিতীয়বারের মতো কোরআন পোড়ানো হবে, এমন খবরের প্রতিবাদে সদরের সমর্থকেরা দূতাবাস পুড়িয়ে দেয়ার আহ্বান জানায়।

সুইডিশ পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, তাদের দূতাবাসের সকল স্টাফ নিরাপদে রয়েছে। তবে কূটনৈতিক মিশনের নিরাপত্তা দিতে না পারায় ইরাকি কর্তৃপক্ষের সমালোচনা করে তারা।

ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই হামলার তীব্র প্রতিবাদ জানায়।

সূত্র : আল জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য