কয়েদি নম্বর পি০১১৩৫৮০৯

0
106

বয়স ৭৭ বছর। উচ্চতা ছয় দশমিক তিন ইঞ্চি। ওজন ২১৫ পাউন্ড অর্থাত্, ৯৭ কেজি। তার কয়েদি নম্বর- পি০১১৩৫৮০৯। এই বর্ণনা বিশ্বের সাধারণ কোনো নাগরিকের নয়। বিশ্বের পরাশক্তি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে তিনি ইতিহাস গড়েছেন। তবে রেকর্ডটি ভালো নয়। তিনি এখন বিখ্যাত মানুষের খারাপ রেকর্ডের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ট্রাম্প     আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেন। তাকে গ্রেফতার করা হয়। ২০ মিনিট পর মুচলেকা দিয়ে মুক্ত হন সাবেক প্রেসিডেন্ট। এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অভিযোগে গ্রেফতার হয়ে জেল খাটলেন। যদিও ট্রাম্পকে নিজেকে নির্দোষ দাবি করে বলেছেন, কোনো অপরাধ না করেও তাকে গ্রেফতার করা হয়েছে।

২০ মিনিট জেলে ছিলেন ট্রাম্প

জেলে পৌঁছানোর পর গ্রেফতারের সব নিয়ম পালন করা হয়। ট্রাম্পের মাগশট অর্থাত্, মুখের ছবি তোলা হয়। যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করলেই এই ছবি নেওয়া হয়। তার আঙুলের ছাপও নেওয়া হয়েছে। রেকর্ডে লেখা হয়েছে, ৭৭ বছরের সাবেক প্রেসিডেন্টের উচ্চতা ছয় দশমিক তিন ইঞ্চি। ওজন ২১৫ পাউন্ড অর্থাত্, ৯৭ কেজি। তার চুলের রঙেরও পুঙ্খানুপুঙ্খ বিবরণ লেখা হয়েছে জেলের রেকর্ডে। সব মিলিয়ে ২০ মিনিট আটলান্টা জেলে ছিলেন ট্রাম্প। দুই লাখ ডলারের বন্ডে সই করে পরে জামিন নেন তিনি। এর আগেও তিনবার গ্রেফতার হয়েছেন ট্রাম্প। কিন্তু এই প্রথম জেলে গিয়ে আত্মসমর্পণ করলেন তিনি। তার বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগই ফৌজদারি অপরাধের। ফলে গ্রেফতারের সময় এক জন সাধারণ অপরাধীর মতোই দেখা হয়েছে তাকে।

জেলে ট্রাম্পের তোলা ছবি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ফুলটন কাউন্টির শেরিফের অফিস থেকে প্রকাশিত ছবিতে তাকে গাঢ় নীল সুট, সাদা শার্ট এবং লাল টাই পরে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেছে। চোখেমুখে বিরক্তির ছাপ স্পষ্ট। এই ছবিটিকে অনেকেই ‘ঐতিহাসিক’ ছবি বলে মন্তব্য করেছেন। কারণ, আমেরিকার সাবেক প্রেসিডেন্টের মধ্যে ট্রাম্পই প্রথম যিনি ফৌজদারি অভিযোগের মুখোমুখি হয়ে গ্রেফতার হলেন এবং যার মাগশট নেওয়া হলো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − eight =