গত ২৪ ঘণ্টায় পশ্চিমতীর থেকে অন্তত ৮৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী। বুধবার (১৭ জানুয়ারি) ফিলিস্তিনভিত্তিক ওয়াফা নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত পশ্চিমতীরে সর্বশেষ অভিযানে ইসরাইলি বাহিনী অন্তত ৮৫ ফিলিস্তিনিকে আটক করেছে। তাদের ৪০ জন গাজা উপত্যকার বাসিন্দা রয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পশ্চিমতীরের অন্তত ৬ হাজার ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইল।
ইসরাইল অনেক ফিলিস্তিনিকে ‘অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন’ ব্যবস্থার অধীনে কয়েক মাস বা বছর ধরে বিনা অপরাধে আটকে রাখে। এটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে দাবি করেছে অধিকার গোষ্ঠীগুলো।
সূত্র : আল জাজিরা
