Monday, April 27, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ইউএনআরডব্লিউএ-এর ৮৯ কর্মী নিহত

গাজায় ইউএনআরডব্লিউএ-এর ৮৯ কর্মী নিহত

গত ৭ অক্টোবরের পর থেকে গাজা উপত্যকায় জাতিসঙ্ঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-এর অন্তত ৮৯ জন কর্মী নিহত হয়েছে। সংস্থাটি এ কথা জানিয়েছে।

জাতিসঙ্ঘ মিশনটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেকে টুইটার) বলেছে, ‘এক মাসে গাজা উপত্যকায় ৮৯ ইউএনআরডব্লিউএ-এর সহকর্মী নিহত হয়েছে এবং কমপক্ষে ২৬ জন আহত হয়েছে।’

তারা আরো বলেছে, ‘আমরা ব্যাপকহারে সহকর্মীদের হারিয়েছি। এদেরকে ভুলে যাব না।’

৭ অক্টোবরের পর থেকে গাজায় ব্যাপক বিমান ও কামানের গোলা নিক্ষেপ অব্যাহত রাখে ইসরাইল। হামাস তাদের হামলাকে জেরুসালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবে বিবেচনা করে।

প্রতিক্রিয়ায় ইসরাইল গাজা উপত্যকা সম্পূর্ণ অবরোধ ঘোষণা করে এবং ভয়াবহ স্থল অভিযান শুরু করে।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nine + 18 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য