Saturday, April 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১১,২৪০

গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১১,২৪০

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪০ জনে।

সোমবার গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

অবশ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহের শেষ থেকে এ সংখ্যার আপডেট করছে না। কারণ ইসরাইলি হামলার কারণে হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

অন্তঃসত্ত্বা নারীদের সকল প্রাথমিক যত্ন-সেবাও বন্ধ
গাজা সিটির আল-হিলো হাসপাতালের চিকিৎসক হায়া হিজাজি জানিয়েছেন, গাজার স্বাস্থ্যসেবা পুরোদমে ভেঙে পড়েছে। হাসপাতালে অন্তঃসত্ত্বা নারী, সদ্য মা হওয়া বা নবজাতকদের কোনো সেবা দেয়ার উপায় বিদ্যমান নেই।

জাতিসঙ্ঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা ইউএনএফপিএ’র হিসাব মতে, গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

সংস্থাটি সূত্রে আরো যেসব তথ্য পাওয়া যায়, তা হলো :

  • গাজায় হতাহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।
  • ৫ হাজার ৫০০ নারী আগামী মাসে সন্তান জন্ম দেয়ার কথা। প্রতিদিন গড়ে ১৮০টি শিশু জন্ম হওয়ার কথা।
  • হাসপাতালে জ্বালানি, ওষুধ, রক্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি সরবরাহ বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ২৩৮টি হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছে ৫১৭ জন ফিলিস্তিনি।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য