Wednesday, June 3, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, রাজি নয় হামাস

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মিশরের, রাজি নয় হামাস

হামাসকে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিশর। সোমবার আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরা আরবকে জানিয়েছেন, হামাস মিশরের কাছ থেকে একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব পেয়েছে। তবে মিশরীয় পক্ষ জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্পণ না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি সম্ভব না।

ওই কর্মকর্তা আরও বলেন, ‘মিশরের প্রস্তাবে আমাদের প্রতিনিধি দল বিস্মিত হয়েছে, তাদের প্রস্তাবে প্রতিরোধ নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত।’

‘মিশর অংশ আমাদের জানিয়েছে যে, প্রতিরোধের নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা না করে যুদ্ধ বন্ধে কোনো চুক্তি হবে না।’

হামাস তার অবস্থানে অনড়, যেকোনো চুক্তি হওয়া উচিত গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে তাদের প্রত্যাহারকে কেন্দ্র করে।

ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘হামাসের অস্ত্র “আলোচনার বিষয় নয়”।’

ইসরায়েল বারবার জোর দিয়ে বলেছে যে, যুদ্ধ শেষ করতে হলে হামাসকে অবশ্যই পরাজিত হতে হবে, যার মধ্যে অস্ত্র সমর্পনঅন্তর্ভুক্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

10 − 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য