Monday, October 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজার স্কুল ও হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়েছে কাতার

গাজার স্কুল ও হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়েছে কাতার

ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস শাসিত গাজার স্কুল ও হাসপাতালে বোমা হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় দেশ কাতার।

শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ইসরাইল হামাস শাসিত গাজার আল-ফাখুরা স্কুল ও হাসপাতালে বোমা হামলা করেছে। এ ঘটনায় কাতার তীব্র নিন্দা জানাচ্ছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেনের সাথেও দেখা করেছেন।

এদিকে গাজায় ইসরাইল অনবরত হামলা চালিয়ে যাচ্ছে। এতে ইসরাইলি সেনাবাহিনীর ৬৬৯ ইউনিট অংশ নিয়েছে। হামাসের তীব্র প্রতিরোধের মুখে ইসরাইলি বাহিনীতে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। হিসেবে করে দেখা গেছে, বর্তমানে প্রতি ১০ মিনিটে একজন ইসরাইলি সৈন্য আহত বা নিহত হচ্ছে।

অপরদিকে ইসরাইলের নিয়ন্ত্রণ নীতি ব্যর্থ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আবুধাবিতে একটি নীতি সম্মেলনে বক্তৃতাকালে আনোয়ার গারগাশ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে এই সঙ্ঘাতের দ্রুত অবসান ঘটাতে হবে। অন্যথায় এই অঞ্চলটি অকার্যকর বলে বিবেচিত হবে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য