Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরগাজা যুদ্ধে ইসরাইলি কমাণ্ডার নিহত

গাজা যুদ্ধে ইসরাইলি কমাণ্ডার নিহত

ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধে ইসরাইলি কমাণ্ডার সালমান হাবাকা (৩৩) নিহত হয়েছে। বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিহত হাবাকা ৫৩তম ব্যাটালিয়নের কমান্ডার ছিলেন। তিনি স্ত্রী ও দুই বছরের এক সন্তান রেখে মারা যান।

বিবৃতিতে বলা হয়, বুধবার রাতে আইডিএফের স্থল বাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে তীব্র লড়াই হয়। এ সময় হাবাকা গোলানী সৈন্যদের সাঁজোয়া ইউনিটের নেতৃত্বে ছিল। সেখানে হামাস যোদ্ধাদের হাতে তিনি নিহত হন।

ইসরাইল দখলদার শক্তি, তাদের আত্মরক্ষার অধিকার নেই : রাশিয়া
জাতিসঙ্ঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরাইল একটি দখলদার শক্তি। তাই তাদের আত্মরক্ষারও কোনো অধিকার নেই।

তিনি আরো বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর জন্য ইসরাইলকে নিরঙ্কুশ ম্যান্ডেট দেয়ার অধিকার জাতিসঙ্ঘের নেই। তবে তাদেরকে কথিত আত্মরক্ষা সম্পর্কে অবিরত ঘোষণা দিতে পারে। কিন্তু দখলদার হওয়ায় তাদের সেই সুযোগ আর নেই। কারণ ২০০৪ সালে আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টা মতামতের মাধ্যমে তাদের সেই ক্ষমতা না থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

গাজায় নিহতের সংখ্যা ৯ হাজার ছাড়িয়েছে
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল-ফিলিস্তিনের চলমান যুদ্ধে গাজায় নয় হাজার ৬১ জন নিহত হয়েছে। একইসাথে আহত হয়েছে আরো ৩২ হাজার জন। এদিকে পশ্চিমতীরে ১৩২ জন নিহত হয়েছে। আর আহত হয়েছে দুই হাজার জন। এছাড়া এই যুদ্ধে ইসরাইলে মোট এক হাজার ৪০৫ জন নিহত হয়েছে। এ সময় পাঁচ হাজার ৪৩১ জন আহত হয়েছে।

উত্তর কোরিয়া কি হামাসকে সমর্থন দেবে?
ফিলিস্তিন ও ইসরাইলের চলমান যুদ্ধে উত্তর কোরিয়া হামাসকে সমর্থন দেয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।

দেশটির ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির ডিরেক্টর কিম কিউ-হিউন দেশটির আইনপ্রণেতাদের এ বিষয়ে অবহিত করেছেন বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে।

উত্তর কোরিয়া কি অ্যান্টি-ট্যাঙ্ক রকেট লঞ্চার হামাসের কাছে বিক্রি করেছে?
গোয়েন্দা সংস্থা আরো দাবি করেছে, উত্তর কোরিয়া এর আগে হামাসের কাছে অ্যান্টি-ট্যাঙ্ক রকেট লঞ্চারও বিক্রি করেছিল।

সন্দেহ করা হচ্ছে যে ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে হামলার সময় হামাস যোদ্ধারা উত্তর কোরিয়ার অস্ত্র ব্যবহার করেছিল। তবে গত সপ্তাহে উত্তর কোরিয়া এই দাবিগুলো অস্বীকার করেছে।

সূত্র : জেরুজালেম পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য