Tuesday, July 28, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজা সিটিতে ইসরাইলের হামলা আরো জোরদার, নিহত ৭৮

গাজা সিটিতে ইসরাইলের হামলা আরো জোরদার, নিহত ৭৮

গাজা সিটিতে ধ্বংসযজ্ঞ তীব্র করেছে ইসরাইলি বাহিনী। গাজা সিটি দখল ও সেখানকার বাসিন্দাদের জোরপূর্বক দক্ষিণাঞ্চলে স্থানান্তরে অভিযান চালাচ্ছে তারা। ইসরাইলের গোলাবর্ষণ ও হামলায় রোববার আরো ৭৮ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ৩২ জন নিহত হন খাবারের সন্ধানে গিয়ে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, রোববার ইসরাইলি গোলাবর্ষণে আল-কুদস হাসপাতালের কাছে তাঁবুতে আগুন ধরে যায়। রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে হামলায় অন্তত পাঁচজন নিহত ও তিনজন আহত হন।

গাজার সরকারি গণমাধ্যম অফিসের পরিচালক ইসমাইল আল-থাওয়াবতা বলেছেন, ইসরাইলি সেনাবাহিনী আবাসিক এলাকায় ‘বিস্ফোরক রোবট’ ব্যবহার করছে এবং গাজা সিটি থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক সরিয়ে দিচ্ছে।

রোববার সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-থাওয়াবতা বলেন, সেনাবাহিনী গত তিন সপ্তাহে বেসামরিক এলাকায় ৮০টির বেশি এ ধরনের বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এরফলে ঘরবাড়ি ধ্বংস এবং জনজীবন বিপন্ন হচ্ছে।

আল-থাওয়াবতা বলেন, ধ্বংস ও দুর্ভিক্ষ সত্ত্বেও গাজা সিটি ও উত্তরাঞ্চলের ১০ লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়ার নীতি মানতে অস্বীকার করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে হাজায় গণহত্যা চালাচ্ছে ইসরাইল। সবশেষ আগস্টের শুরু থেকে গাজা সিটির নিয়ন্ত্রণ নিতে সেখানে লাগাতার বোমাবর্ষণ চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। গত শুক্রবার তারা শহরটিকে ‘যুদ্ধক্ষেত্র’ ঘোষণা করে এবং নতুন আক্রমণ শুরুর কথা জানায়।

এদিকে, রোববার ইসরাইলি হামলায় আরো এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজা সিটিতে ইসরাইলি হামলায় মারা যান তিনি।

গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, ইসরাইলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৪৭ সাংবাদিক নিহত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য