Friday, April 17, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহরে আক্রমণ করল ইসরাইল

গাজ্জাগামী ফ্রিডম ফ্লোটিলার নতুন নৌবহরে আক্রমণ করল ইসরাইল

গাজ্জার উদ্দেশে যাত্রা করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) নতুন একটি নৌবহরে আক্রমণ চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। সেই সাথে তাদের বেশ কয়েকটি জাহাজকে আটক করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খবর আল জাজিরার।

এফএফসি জানিয়েছে, ইসরাইলি বাহিনী কমপক্ষে দুটি জাহাজে উঠে পড়েছে।

এর আগে, মঙ্গলবার ফ্রিডম ফ্লোটিলা এক বিবৃতিতে জানায়, ‘আমাদের নৌবহরটি গাজ্জার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল দূরে আছে। কিছু দিন আগে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের নৌযানগুলো সাগরের যে এলাকা থেকে ইসরাইলি নৌবাহিনী আটক করেছিল, নতুন নৌবহরটি তার কাছাকাছি রয়েছে।’

এফএফসি জোটের অন্যতম সদস্য সংগঠন ইন্টারন্যাশনাল কমিটি ফর ব্রেকিং দ্য সিজ অন গাজ্জা মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছে, ‘আমরা গাজ্জার পথে এগিয়ে যাচ্ছি।’

ফ্লোটিলার নতুন এই নৌবহরটিতে আছে খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ৯টি নৌযান। এই নৌযানগুলোতে আছেন ক্রুসহ ১০০-এর অধিক স্বেচ্ছাসেবী।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য