Thursday, October 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে ও পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকগাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের রাষ্ট্র ইসরাইল।

শনিবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক ভিডিওতে গাজ্জা সিটির সাবরা এলাকায় ইসরাইলি ট্যাংককে অবস্থান করতে দেখা যায়। এলাকাটি গাজ্জা সিটির মধ্যাঞ্চলে অবস্থিত। যা জাইতুন এলাকার কাছাকাছি। জাইতুনে গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছে দখলদার সেনারা।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজ্জা সিটি দখলের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গাজ্জা সিটির উপকণ্ঠে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছে।

গাজ্জা সিটিতে হামলার আগে ৬০ হাজার রিজার্ভ সেনার সমাবেশ করছে ইসরাইল। এরমধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বর যোগ দেবে। এর পরের সপ্তাহে গাজ্জা সিটিতে দখলদাররা হামলা শুরু করতে পারে।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য