Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ৬ ফেরি

ঘন কুয়াশায় মাঝ নদীতে আটকা ৬ ফেরি

মাঝ নদীতে ঘন কুয়াশায় আটকে পড়েছে ছোট-বড় ৬টি ফেরি। এছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাত ৩টা থেকে দুর্ঘটনা এড়াতে এ তিন নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে।

এতে ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। পরে রাত ৩টার দিকে কুয়াশার মাত্রা আরো বেড়ে যায়। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। এ সময় দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

এতে মাঝপদ্মায় ছোট-বড় ৬টি ফেরি আটকা পড়েছে।
ঘাটের এজিএম শাহ মোহাম্মদ খালিদ নেওয়াজ বলেন, কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। বেলা বাড়ার সঙ্গে কুয়াশার মাত্রা কমে এলে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + nine =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য