Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচলতি বছর হজে গিয়ে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর হজে গিয়ে ১১৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর ২৭ জুলাই পর্যন্ত সউদী আরবে মারা যাওয়া বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ১১৭ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ৯১ জন এবং নারী ২৬ জন।


মন্ত্রণালয়ের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়, মক্কায় ৯৫ জন, মদিনায় ৮ জন, মিনায় ৯ জন, আরাফাতে ২ জন, জেদ্দায় ২ জন এবং মুজদালিফায় একজন হজযাত্রী মারা গেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ২৬০টি ফ্লাইটে মোট ৯৮ হাজার ৭৪৬ জন হজযাত্রী হজ শেষে দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১২৩টি, সৌদি এয়ারলাইনস ৯৭টি এবং ফ্লাইনাস ৪০টি ফ্লাইট পরিচালনা করছে।
উল্লেখ্য, এ বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন মুসলমান হজ পালনের জন্য ৩২৫টি ফ্লাইটে যাত্রা করেছেন।

প্রথম ফিরতি ফ্লাইটটি গত ২ জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সর্বশেষ ফিরতি ফ্লাইটটি ২ আগস্ট আসার কথা রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য