চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা, আত্মরক্ষায় গাড়ি থেকে লাফ

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করেছে গাড়ির চালক ও হেলপাররা। এ সময় দিরাই পৌর সদরের বাসিন্দা ছাত্রী সম্ভ্রম বাঁচাতে গাড়ি থেকে নিচে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছে। শনিবার দুপুরে দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে। আহত কলেজছাত্রীকে রাস্তার পাশে পরে থাকতে দেখে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয় লোকজন। পরে ওই কলেজছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ বাসটি আটক করেছে।

0
127

এদিকে এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবীতে সন্ধ্যায় দিরাই থানা পয়েন্টে অবরোধ করে জনতা। এ রিপোর্ট লিখা পর্যন্ত অবরোধ চলছিল।

মেয়েটির চাচা বলেন, ওই কলেজছাত্রী সিলেট এলাকায় তার বোনের বাড়িতে গিয়েছিল। আজ তার বোন জামাই ফাহাদ এন্ড মাইশা পরিবহন নামের (সিলেট – জ- ১১- ০৭২৩) একটি লোকাল বাসে তুলে দেয়। পথে গাড়ির যাত্রীরা নেমে গেলে গাড়িটি একপর্যায়ে ফাঁকা হয়ে যায়। লোকাল বাস হলেও নতুন যাত্রী উঠানো থেকে বিরত থেকে গাড়ির স্টাফরা। চালক হেলপার মিলে আমার ভাতিজিকে ধর্ষণের চেষ্টা চালায়। উপায়ন্তর না পেয়ে সে সুজানগর এলাকায় গাড়ি থেকে লাফ দিয়ে নিচে পরে।

দিরাই হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎ দাস বলেন, মেয়েটির মাথায় হাতে জখম ছিল। তাকে সিলেটে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, দিরাই বাসস্ট্যান্ডে গাড়ি রেখে চালক হেলপার পালিয়ে গেছে। গাড়িটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/এসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =