Thursday, April 30, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

চীনা ঋণের ফাঁদে পড়ার আশঙ্কা নেই : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ চীনের ‘ঋণের ফাঁদে’ পড়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন মঙ্গলবার আবারো বলেছেন, অর্থনীতিবিদদের যারা এ ধরনের কথা বলছেন তারা হয়তো যুক্তরাষ্ট্রকে খুশি করতে চান।

তিনি বলেন, বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, তবে চীনের ঋণ নিয়ে তাদের একমাত্র মাথাব্যথা, কিন্তু জাপানের কথা কেউ বলে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঋণ নেয়ার সময় আমরা খুব সতর্ক থাকি। ঋণের ফাঁদে পড়ার কোনো সুযোগ নেই।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি দিক সঠিকভাবে যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেন এবং কোনোভাবেই শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের তুলনা করা উচিত নয়।

তিনি বলেন, আমরা জানি না, তবে মাঝে মাঝে আমরা আপনাদের কাছ থেকে শুনি, আপনারা লিখেন যে বাংলাদেশ নাকি চীনের ঋণের ফাঁদে পড়ে যাচ্ছে। পড়ে দেখি যে আপনারা সম্পূর্ণ অলীক কথা লিখেন।’

চীনের ঋণ নিয়ে অর্থনীতিবিদদের নেতিবাচক মন্তব্যের কথা বলতে গিয়ে মোমেন বলেন, তারা হয়তো যুক্তরাষ্ট্রকে খুশি করতে চায়।’

বাংলাদেশ এখন পর্যন্ত বিদেশী ঋণ খুব ভালোভাবে পরিচালনা করছে তবে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের বিষয়টি সামনে আসার পর এ নিয়ে অনেক আলোচনা চলছে মানুষের মধ্যে।

এর আগে ফেব্রুয়ারিতে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান অবকাঠামোর প্রয়োজনের মধ্যে চীন ‘আকর্ষণীয় ও সাশ্রয়ী মূল্যের’ প্রস্তাবের সঙ্গে ‘অর্থের ঝুড়ি’ নিয়ে এগিয়ে এসেছে।

সূত্র : ইউএনবি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 + 9 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য