Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরচীনের রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১

চীনের রেস্তোরাঁয় বিস্ফোরণ, নিহত ৩১

চীনের উত্তর-পশ্চিম নিংজিয়া অঞ্চলে একটি বারবিকিউ রেস্তোরাঁয় গ্যাস বিস্ফোরণে নিহত হয়েছে ৩১ জন। এ ঘটনায় আরো সাতজন চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২১ জুন) রাতে নিংজিয়া অঞ্চলের ইনচুয়ানে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এ ঘটনার পর প্রেসিডেন্ট শি জিনপিং সংশ্লিষ্ট স্থানগুলোতে কঠোর নিরাপত্তা পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

বিস্ফোরণটি তরল পেট্রোলিয়াম গ্যাস ট্যাংক লিক হওয়ার কারণে হয়েছে বলেও সিনহুয়ার খবরে বলা হয়।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট শি আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক পদক্ষেপ নিতে বলেছেন।

নিরাপত্তা-সংক্রান্ত ব্যবস্থাপনার উন্নতির জন্য বছরের পর বছর চেষ্টা করা সত্ত্বেও গ্যাস ও রাসায়নিক বিস্ফোরণের কারণে চীনে এ ধরনের দুর্ঘটনা অস্বাভাবিক নয়। ২০১৫ সালে উত্তরের বন্দর শহর তিয়ানজিনে ধারাবাহিক বিস্ফোরণে ১৭৩ জন নিহত হয়েছিল।
সূত্র : রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 7 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য