Friday, April 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজাতীয়ছাত্রলীগ ভংঙ্কররূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে

ছাত্রলীগ ভংঙ্কররূপে ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে

এবার খুলনা রেলস্টেশনের বিলবোর্ডের স্ক্রলিংয়ে আপত্তিকর লেখাকে কেন্দ্র করে বেশ উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই ঘটনায় জড়িত থাকতে পারে এমন সন্দেহে স্থানীয় ছাত্র-জনতা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে খুলনা রেলস্টেশনে এমন ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, শনিবার সন্ধ্যার দিকে খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডের স্ক্রোলিংয়ে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়।

যা দেখা মাত্রই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম-আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদসহ বিএনপি নেতাকর্মীরা।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাজেদুল ইসলাম বাপ্পি, মো. নাজমুল হোসেন ইমরান, সুমাইয়া বান্না ও রুমি রহমানসহ শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনায় খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব তুহিন বলেন, ‘এমন ঘটনা ঘটায় মহানগর বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রেলস্টেশন ঘেরাও করেছি। যে এই কাজটি করেছে তাকে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি।’

এ বিষয়ে খুলনা রেলওয়ে পুলিশের ওসি মো. ফেরদৌস আলম খান বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা ম্যাসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সূত্রঃ ঢাকা পোস্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 + 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য