Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজর্ডানে বিশ্বের প্রাচীনতম প্রস্তর কাঠামো পাওয়া গেছে

জর্ডানে বিশ্বের প্রাচীনতম প্রস্তর কাঠামো পাওয়া গেছে

জর্ডানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মরুভূমিতে কর্মরত প্রত্নতত্ত্ববিদরা ৯ হাজার বছর পুরনো ধর্মীয় অবকাঠামোর সন্ধান পেয়েছেন। এটি মানুষের নির্মিত প্রাচীনতম বিশাল এক কাঠামো যা নব্য প্রস্তরযুগের শিকারী সম্প্রদায়ের সাথে সংশ্লিষ্ট ছিল।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন এই প্রাপ্তি মধ্যপ্রাচ্যের সেই সভ্যতার দিকে ইঙ্গিত দেয় যা আগেকার ধারণার চাইতেও অনেক পুরনো।

জর্ডানের প্রত্নতত্ত্ববিদ ওয়ায়েল আবু আজিজা সাংবাদিকদের জানান, এ যাবৎ জানা মতে মানুষের তৈরী এটিই সবচাইতে পুরনো কাঠামো। তিনি বলেন, নব্য প্রস্তর যুগের শিকারীরা ৯ হাজার বছর আগে ব্যাপক আকারের বন্য প্রাণীদের ফাঁদে আটকাতে এ ধরণের বিশাল পাথরের ঘের ব্যবহার করতো।

এছাড়াও একটি কাঠামো আবিষ্কৃত হয়েছে, যাকে ধর্মীয় অবকাঠামো বলে ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা ভাবছেন সেখানে এমন সব বস্তু রয়েছে যা প্রাচীন ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট।

এই আবিষ্কার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে আম্মানে অবস্থিত আমেরিকান সেন্টার অফ রিসার্চ-এর প্রত্নতত্ত্ববিদ পিয়ার্স পল ক্রিসমান বলেন, জর্ডানে পাওয়া আইন গাজাল স্ট্যাচুর মত অন্যান্য একই ধরণের কাঠামোর চাইতে সম্ভবত এটি আরো পুরাতন।

যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক প্রত্নতাত্ত্বিকদের একটি দল জানায় এই আবিষ্কারের মাধ্যমে নব্যপ্রস্তর যুগের শিকারী সম্প্রদায় কিভাবে শিকার করতো তার একটা ধারণা পাওয়া যায়, যা ছিল ইরাকের উন্নত আসিরিয়ান সভ্যতার কয়েক হাজার পূর্বেকার, যা ছিল কম বিকশিত এবং যেখানে সভ্যতার পূর্বেকার চিহ্নগুলো প্রতিফলিত হয়েছে।

প্রত্নতত্ত্ববিদরা জানান, এই বিশাল আবিষ্কারটি মধ্যপ্রাচ্যের মানব সভ্যতার প্রাথমিক ধারণাকে বদলে দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 20 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য