Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরজুমার নামাজ পড়িয়ে প্রশংসিত পাম্পের কর্মচারী, পেলেন সম্মাননাও

জুমার নামাজ পড়িয়ে প্রশংসিত পাম্পের কর্মচারী, পেলেন সম্মাননাও

জুমার দিন। মুসল্লিরা সবাই অপেক্ষমান, ইমাম আসবেন কিন্তু অনিবার্য কারণে ইমামের আসতে দেরি হলো। তাই জুমার খুতবা ও নামাজ পড়াতে সামনে এগিয়ে আসলেন পেট্রল পাম্পের এক কর্মচারী। শুধু তাই নয়; তিনি এত সুন্দর করে খুতবা দিলেন এবং নামাজ পড়ালেন যে, মুগ্ধ হলেন মুসল্লিরা। এজন্য ওই কর্মচারীকে সম্মাননা দিয়েছেন তারা।

এর আগে কোনো এক শুক্রবার দারুণ এ ঘটনাটি ঘটেছে কাতারের একটি মসজিদে। প্রভাবশালী সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে জানানো হয়, ওই কর্মচারীর নাম আবদুর রহমান আবদুর রশিদ। তার বাড়ি উগান্ডায়।

তিনি পাম্পের ইউনিফর্ম পরেই খুতবা দেন এবং নামাজ পড়ান। কাজের পোশাকে অত্যন্ত বিশুদ্ধ আরবিতে খুতবা দেয়া ও সুরলিত কণ্ঠে নামাজ পড়ানোর এই দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে। অনলাইনে সক্রিয়রা তার বেশ প্রশংসা করেন।

ইমামের অনুপস্থিতিতে জুমার নামাজে তাৎক্ষণিক ভূমিকা পালন করায় আবদুর রশিদের জন্য বিশেষ সম্মাননার আয়োজন করে কাতারের শিক্ষাবিষয়ক প্রতিষ্ঠান আজয়াল এডুকেশন সেন্টার। প্রতিষ্ঠানটির তরফ থেকে তাকে অভিনন্দন জানানোর আয়োজন করা হয়। সেখানকার শিশু শিক্ষার্থীরা তাকে ফুল ও করতালির মাধ্যমে উষ্ণ অভিনন্দন জানায়।

সূত্র জানায়, মানুষকে বাহ্যিক বেশভূষা দিয়ে নয়; বরং তার মানবিক আচরণ ও সুন্দর ব্যবহার দিয়ে যাচাই করার মনোভাব ছড়িয়ে দিতেই এমন ব্যতিক্রমী আয়োজন করে আজয়াল এডুকেশন সেন্টার।

টুইট বার্তায় সেন্টারের পক্ষ থেকে বলা হয়, ইসলামী শিষ্টাচার ও মানবিক মূলবোধ প্রসারের লক্ষ্যে পাম্পে কর্মরত উগান্ডার কর্মচারীকে সম্মাননা দেয়া হয়েছে।

সূত্র : আলজাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − two =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য