Wednesday, April 22, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরটাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

টাঙ্গাইলে ঘারিন্দা রেল স্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনের দুটি বগিতে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা এতে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ট্রেনের তিনটি বগি পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আগুন লাগা কমিউটার ট্রেনের পাশেই ছিল পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন। এতে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা ভয়ে ট্রেন থেকে নেমে পড়েন।

স্টেশন সূত্রে জানা গেছে, এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল। ঘারিন্দা রেলস্টেশনে সিসি ক্যামেরা থাকলেও ট্রেনটির ওই বগিগুলোতে আগুন লেগেছে সেই অংশে সিসি ক্যামেরার আওতার বাইরে ছিল।

ঘারিন্দা স্টেশন মাস্টার তরিকুল ইসলাম জানান, রাতে কে বা কারা ট্রেনে আগুন ধরিয়েছে সেটা জানা যায়নি। এতে কমিউটার ট্রেনের দুইটি বগি সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আরও একটি বগির আংশিক পুড়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে পাশেই পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন থাকলেও সেটিতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + fourteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য