Tuesday, June 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরট্রান্সজেন্ডারকে কোনো আইনে বৈধতা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রান্সজেন্ডারকে কোনো আইনে বৈধতা দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারের কোনো আইনে ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার দস্তারবন্দি ও খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এ কথা জানান। 

তিনি বলেন, ‘ট্রান্সজেন্ডার নিয়ে আমরা কোনোকিছু বলিনি, তাদের স্বীকৃতিও দিইনি। কাজেই এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইসলামে যেটি হারাম, সেটাকে আমিও হারাম মনে করি। কাজেই ইসলামবিরোধী কোনো আইন দেশে পাশ হবে না, ইনশাআল্লাহ!’

তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডারকে অর্থাৎ ছেলে হয়ে নিজেকে মেয়ে কিংবা মেয়ে হয়ে ছেলে পরিচয় দেওয়া—এ বিষয়ে সরকারের কোনো আইনে তাদের বৈধতা দেওয়া হয়নি। 

‘বাংলাদেশের ওলামা বা মাদরাসার কেউ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত নয়’ উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, ইসলাম, মানবতা ও শান্তির বার্তা দেশময় ছড়িয়ে দিতে ওলামায়ে কেরামের কাছে বিশেষ আবেদন রইল।   

ইত্তেফাক/ডিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + seven =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য