Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডান দিক থেকে খাবার পরিবেশন করা সুন্নত

ডান দিক থেকে খাবার পরিবেশন করা সুন্নত

ঘরে কিংবা মজলিসে খাদ্য বিতরণ ও সভা-সমাবেশে কোনো কিছু বিতরণের ক্ষেত্রে ডান দিক থেকে শুরু করতে হবে। কারণ ডান দিক থেকে শুরু করা সুন্নত। আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, ‘রাসুল (সা.)-এর জন্য একটি বকরির দুধ দোহন করা হলো। তখন তিনি আনাস ইবনে মালেক (রা.)-এর ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালেকের বাড়ির কূয়ার পানি মেশানো হলো। তারপর পাত্রটি আল্লাহর রাসুল (সা.)-কে দেওয়া হলো। তিনি তা থেকে পান করেন। পাত্রটি তাঁর মুখ থেকে আলাদা করার পর তিনি দেখেন, তাঁর বাম দিকে আবু বকর ও ডান দিকে একজন বেদুঈন আছে। পাত্রটি তিনি হয়তো বেদুঈনকে দিয়ে দেবেন—এ আশঙ্কায় ওমর (রা.) বলেন, হে আল্লাহর রাসুল, আবু বকর (রা.) আপনার পাশে, তাকে পাত্রটি দিন। তিনি বেদুঈনকে পাত্রটি দিয়ে দেন, যে তাঁর ডান পাশে ছিল। অতঃপর তিনি বলেন, ডান দিকের লোক বেশি হকদার।’ (বুখারি, হাদিস : ২৩৫২)

অন্য হাদিসে রাসুল (সা.) ইরশাদ করেন, ‘ডান দিকের ব্যক্তিদের (অগ্রাধিকার), ডান দিকের ব্যক্তিদের (অগ্রাধিকার)। শোনো! ডান দিক থেকেই শুরু করবে।’ (বুখারি, হাদিস : ২৫৭১)

তবে বাম দিকে কোনো সম্মানিত মানুষ, বিশেষ অতিথি ও বয়স্ক ব্যক্তি থাকলে ডান পাশের মানুষের অনুমতি নিয়ে বাম দিকের ব্যক্তিকে কোনো কিছু দেওয়া যাবে। সাহল ইবনু সাদ (রা.) বলেন, ‘নবী করিম (সা.)-এর কাছে একটি পেয়ালা আনা হলো। তিনি তা থেকে পান করেন। তখন তাঁর ডান দিকে ছিল একজন বয়ঃকনিষ্ঠ বালক, আর বয়স্ক লোকেরা ছিলেন তাঁর বাম দিকে। তিনি বলেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট (পানিটুকু) বয়স্কদের দেওয়ার অনুমতি দেবে? সে বলল, হে আল্লাহর রাসুল, আপনার কাছ থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দিব না। অতঃপর তিনি তা তাঁকে প্রদান করেন।’ (বুখারি, হাদিস : ২৩৫১)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − six =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য