Saturday, April 18, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ডুবে গেল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম রণতরী

ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। ‘জাস্ক’ নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। এটি ছিল ইরানি নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম জাহাজ। তবে কিভাবে তাতে আগুন লেগেছে, তা স্পষ্ট নয়। ডুবে যাওয়ার সময় এটি হরমুজ প্রণালীর কাছে কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল।

মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে জাহাজটিতে আগুন লাগে। এরপর প্রায় ২০ ঘণ্টা ধরে চেষ্টা চালিয়েও জাহাজটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে জাহাজের ৪০০ জন ক্রু ও প্রশিক্ষণার্থীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪০ জন সামান্য আহত হয়েছেন।

ইরানের নৌবাহিনীর মুখপাত্র বলেছেন, জাহাজের ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত হয়ে তা ক্রমেই পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। এটি এই অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম জাহাজ হিসেবে পরিচিত ছিল। ইরানের সর্ববৃহৎ জাহাজ মাকরানের পরেই ছিল এর অবস্থান।

পারস্য উপসাগরে ইরানের দ্বীপ জাস্কের নামে এটির নামকরণ করা হয়েছিল।

ইরানের এই জাহাজটি দীর্ঘ ৪০ বছর ধরে নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহৃত হয়েছে। জাহাজটি নির্মিত হয়েছিল ব্রিটেনে। এটি ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের সামান্য আগে চালু হয়েছিল। ১৯৮৪ সালে এটি ইরানি নৌবাহিনীতে যোগ দেয়।

ঘটনার তদন্ত চলছে এবং খুব শিগগিরই এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে ইরানের নৌবাহিনীর মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে।

সূত্র : আল জাজিরা ও পার্স টুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 − 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য