Friday, July 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

ডেঙ্গুতে এ বছরের সর্বাধিক মৃত্যু

ডেঙ্গুতে গত এক দিনে আটজনের মৃত্যু হয়েছে, যা এ বছরের সর্বাধিক সংখ্যা। তাদের নিয়ে এবছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে হলো ১১৪ জন।

এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৫৮৯ রোগী। তাদের নিয়ে এবছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২২ হাজার ৪৬৭ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সোমবার (১৭ জুলাই) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যে ১৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ঢাকায় ৮৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৭৪২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৫৪৪১ জন রোগী। এদের মধ্যে ঢাকায় ৩৩৪৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ২০৯৪ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে ৫ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১২ দিনেই সেই সংখ্যা পেরিয়ে গেছে।

১৭ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৪৮৯, আর মারা গেছেন ৬৭ জন।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য