Sunday, May 31, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের সংবাদ সম্মেলন

ড. সরোয়ার ও আসিফ মাহতাবকে হত্যার হুমকির প্রতিবাদে ইন্তিফাদা বাংলাদেশের সংবাদ সম্মেলন

এলজিবিটি অ্যাক্টিভিস্ট কর্তৃক দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মাদ সরোয়ার এবং আসিফ মাহতাব উৎসকে হত্যার হুমকি ও হুমকিদাতার পক্ষে বামপন্থীদের অবস্থান এবং এলজিবিটি নরমালাইজেশনের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইন্তিফাদা বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মাদ আকরাম খাঁ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য রাখেন ভুক্তোভোগী ড. সরোয়ার।

সংবাদ সম্মেলনে বলা হয়, সম্প্রতি সাফওয়ান চৌধুরী রেবিল নামের একজন ট্রান্স অ্যাক্টিভিস্ট সামাজিক মাধ্যমে লিখেছেন “Kill public figures, who are against your rights”। শুধু তাই নয়, তিনি দুইজন বিশ্ববিদ্যালয় শিক্ষক ড. মোহাম্মদ সরোয়ার এবং আসিফ মাহতাব উৎস এর মাথা দ্বিখণ্ডিত করে ফুটবল খেলার চিত্র প্রকাশ করেন। এটি সরাসরি হত্যার ডাক, নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করা এবং ভীতি সৃষ্টির উদ্দেশ্যে ভয়াবহ ভিজ্যুয়াল ব্যবহারের মাধ্যমে প্রাণনাশের হুমকি।

সংবাদ সম্মেলনে ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দণ্ডবিধি ৫০৬, ৫০৫, ১০৭ ধারা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী গুরুতর অপরাধ। অথচ আইনশৃঙ্খলা বাহিনী এখনও হুমকিদাতাকে গ্রেফতার করেনি কিংবা ভিক্টিমদের নিরাপত্তা নিশ্চিত করেনি।

এতে বক্তারা অভিযোগ করেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, ছাত্র ইউনিয়ন, গণতান্ত্রিক ছাত্র জোট ও গণসংহতি আন্দোলনের কিছু নেতা প্রকাশ্যে হুমকিদাতার সাফাই গেয়েছে। এমনকি ১৬২ জন কথিত নাগরিক বিবৃতি দিয়ে ভুক্তভোগী শিক্ষকদেরকেই ক্ষমা চাইতে বলেছে। সংগঠনটির মতে, এটি কাঠামোগত ইসলামবিদ্বেষ ও এলজিবিটি এজেন্ডা নরমালাইজেশনের অংশ।

  • অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ইন্তিফাদা বাংলাদেশ দাবি জানায়-
    ১. অবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতার ও আইনের আওতায় আনতে হবে।
    ২. হুমকিদাতার পক্ষ নেওয়া সংগঠন ও ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
    ৩. ভিক্টিম শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
    ৪. এলজিবিটি নরমালাইজেশনের যেকোনো প্রচেষ্টা বন্ধ করতে হবে।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ড. মোহাম্মদ সরোয়ার। ইন্তিফাদা বাংলাদেশের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখক ও গবেষক আসিফ আদনান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আহমেদ রফিক।
Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য