Wednesday, June 10, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর: আসিফ নজরুল

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর: আসিফ নজরুল

ঢাকায় প্রাথমিকভাবে তিন বছরের জন্য চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

রোববার (২৯ ‍জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদন দেওয়া হয় বলে জানান তিনি।

ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফর করেছিলেন। ওনাদের সাথে আমাদের সরকারের অনেকদিন ধরে আলোচনা চলছিল।

তিনি বলেন, এই মিশনের একটা শাখা ওনারা বাংলাদেশে খুলতে চাচ্ছিলেন; আলোচনার করছিলেন। এই আলোচনার একটা উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে বিষয়টি নীতিগতভাবে অনুমোদন হয়েছে। কয়েকজন উপদেষ্টা মিলে এটা পরীক্ষা করবো। তা চূড়ান্ত করে মি. টুর্কের কাছে তা পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর হবে।

আসিফ নজরুল বলেণ, এই সমঝোতা স্মারক সাক্ষরের পর তিনি বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একটা অফিস হবে। প্রাথমিকভাবে এটা হবে তিন বছরের জন্য। তিন বছর পর দুই পক্ষই যদি মনে করে এটা নবায়ন করা দরকার তাহলে এটা বিবেচনা করে দেখতে পারবে বলেও জানান তিনি।

Sourceinsaf24

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 1 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য