Thursday, June 25, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরঢাকায় সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

ঢাকায় সব বাস চলবে একক ব্যবস্থায়: প্রেস উইং

ঢাকায় নিয়ন্ত্রণহীন গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। রাজধানীতে চলাচলকারী সব বাসকে একক ব্যবস্থার অধীনে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৬ আগস্ট) মধ্যরাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, ঢাকার গণপরিবহন দীর্ঘদিন ধরে নিয়ন্ত্রণহীনভাবে চলায় প্রতিদিন যাত্রীরা জ্যাম, দুর্ঘটনা, ভাড়ায় প্রতারণা ও নানা ভোগান্তির শিকার হচ্ছেন।

তরুণ ও শারীরিকভাবে সক্ষম যাত্রীরা কোনরকমে বাসে উঠতে পারলেও নারী, শিশু ও বয়স্কদের জন্য এ যাত্রা হয়ে ওঠে দুরূহ। ঢাকায় চলাচলকারী সব বাস একক একটি ব্যবস্থার অধীনে চলবে।

বিশেষজ্ঞদের মতে, ঢাকার যানজটের অন্যতম কারণ অকার্যকর রুটে চলা অসংখ্য বাস। এর ফলে বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে এবং প্রতিদিন নষ্ট হচ্ছে ৩২ লাখ কর্মঘণ্টা।

এ পরিস্থিতি বদলাতে রাজধানীর সব বাসকে একক একটি ব্যবস্থার অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এ ব্যবস্থায় কোম্পানিগুলোকে নির্ধারিত রুট ও স্টপেজ মেনে চলতে হবে।

এতে রুট শৃঙ্খলা নিশ্চিত হওয়ায় যানজট ও ভাড়ায় প্রতারণা কমবে এবং যাত্রীরা পাবেন নিরাপদ, আরামদায়ক ও কার্যকর সেবা পাবে বলে সরকার জানায়।

প্রেস উইং আরো জানায়, নতুন ব্যবস্থায় আর যাত্রীদের বাসে উঠতে হুমড়ি খেয়ে পড়তে হবে না বা প্রতিদিন ভাড়ায় প্রতারণার শিকার হতে হবে না। ঢাকার লাখো মানুষের যাতায়াত হবে সহজ, দ্রুত ও স্বাচ্ছন্দ্যময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + three =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য