Thursday, June 4, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতাজিকিস্তানের সাথে কিরগিজস্তানের যুদ্ধবিরতি

তাজিকিস্তানের সাথে কিরগিজস্তানের যুদ্ধবিরতি

কিরগিজস্তান শুক্রবার তাজিকিস্তানের সাথে যুদ্ধবিরতিতে পৌঁছেছে। মধ্য এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে বৃহস্পতিবার সীমান্তে সর্বশেষ তীব্র সংর্ঘষের পর এই যুদ্ধবিরতি হলো।

সীমান্তে কিরগিজ ও তাজিক সম্প্রদায়ের মধ্যে ভূমি ও পানি সরবরাহ নিয়ে প্রায়ই সংঘর্ষ ঘটে। এসব সংঘর্ষে প্রায়ই সীমান্তরক্ষীরা লিপ্ত হয়ে পড়ে।

তাজিকিস্তান বৃহস্পতিবার রাতে জানিয়েছে যে, অতি সম্প্রতি গুলি বিনিময়কালে বেসামরিক ও সামরিক প্রাণহানি ঘটেছে। তবে বিস্তারিত কোনো বিবরণ দেয়নি।

কিরগিজস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি শুক্রবার জানিয়েছে, প্রাদেশিক গভর্নর ও সীমান্ত বাহিনীর প্রতিনিধিরা সীমান্তে এক বৈঠকে তাজিকিস্তানের সাথে যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছেছে।

উভয় দেশ সশস্ত্র বাহিনী প্রত্যাহার, সীমান্তে টহল সমন্বয় ও একটি কৌশলগত সড়কে যানবাহন চলাচল নিশ্চিত করতে সম্মত হয়েছে।
সূত্র : বাসস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য