Monday, April 20, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকতালেবানের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন যুক্তরাষ্ট্রের

তালেবানের বিরুদ্ধে পাকিস্তানকে সমর্থন যুক্তরাষ্ট্রের

আফগানিস্তানের তালেবানের বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকারকে’ সমর্থন করে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ইমেল করা এক বিবৃতিতে বলেন, ‘তালেবানের আক্রমণের বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে।’

এছাড়া মার্কিন কূটনীতিক অ্যালিসন হুকার এক্সে বলেছেন, তিনি শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচের সঙ্গে কথা বলেছেন।

তিনি জানান, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে লড়াইয়ের ঘটনায় নজর রাখছে যুক্তরাষ্ট্র। দুই পক্ষের লড়াইয়ে সমবেদনাও জানিয়েছে ওয়াশিংটন।

চলমান যুদ্ধাবস্থার প্রেক্ষাপটে প্রতিবেশী পাকিস্তান ও আফগানিস্তানকে সংযত থাকার আহ্বান জানিয়েছে ইরান।

শুক্রবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, উভয় দেশকে একে অপরের ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। পাশাপাশি এমন কোনো পদক্ষেপ না নিতে অনুরোধ করা হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা ও সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − eight =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য