Thursday, April 16, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরআন্তর্জাতিকতালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, স্বাগত জানালো চীন, আরও অনেক দেশ স্বীকৃতি দিতে...

তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি, স্বাগত জানালো চীন, আরও অনেক দেশ স্বীকৃতি দিতে প্রস্তুত

প্রথম দেশ হিসেবে রাশিয়ার আফগানিস্তানে তালেবান শাসনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তকে শুক্রবার স্বাগত জানিয়েছে চীন। সেই সঙ্গে আফগান জনগণের প্রতি বন্ধুত্বপূর্ণ বৈদেশিক নীতি অনুসরণ করার অঙ্গীকার করেছে দেশটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ‘ঐতিহাসিকভাবে বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে চীন সর্বদা বিশ্বাস করে, আফগানিস্তানকে আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বাদ দেওয়া উচিৎ নয়।’

যদিও চীন এখন পর্যন্ত আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।

তবে বেইজিং-এ তারা তালেবান রাষ্ট্রদূত রেখেছে। চীন জানিয়েছে, পূর্ণ কূটনৈতিক স্বীকৃতি পাওয়ার আগে তালেবান সরকারকে রাজনৈতিক সংস্কার, নিরাপত্তা উন্নয়ন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন করতে হবে। তবে শুক্রবার মাও বলেন, ‘আফগানিস্তানের অভ্যন্তরীণ বা বাহ্যিক পরিস্থিতির পরিবর্তন হলেও, চীন ও আফগানিস্তানের মধ্যকার সম্পর্ক কখনোই ক্ষতিগ্রস্ত হয়নি। দুই দেশের মধ্যকার কূটনৈতিক প্রতিষ্ঠানগুলো তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে গেছে ও দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রেখেছে।

২০২১ সালে আফগানিস্তানের বৈদেশিক মদদের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তালেবান। এর পর থেকেই আফগানিস্তানে কঠোর ইসলামিক আইন জারি করেছে তারা। ১৯৭৯ থেকে ১৯৮৯ সালের সোভিয়েত আগ্রাসন থেকে চার দশকের যুদ্ধের পর আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনোয়েগের জন্য আগ্রহী দেশটির তালেবান সরকার। সূত্র : এএফপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 + 2 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য