Wednesday, July 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল

তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক করতে চায় ইসরায়েল

ইসরায়েল দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়। সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেই। 

প্রসঙ্গত, গত মে মাসে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল যে নৃশংস হামলা চালিয়েছিল তার তীব্র নিন্দা জানিয়েছিল এই তিন দেশ।  সিঙ্গাপুরে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সাগি কারনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তিন মুসলিম দেশের নেতাদের সমালোচনা ‘সৎ নয়’ এবং ‘সংঘাতের সত্যিকারের ধরণ’ তারা এড়িয়ে গেছেন। ইসরায়েলের সংঘাত হামাসের সঙ্গে, ফিলিস্তিনি জনগণের সঙ্গে নয় বলে দাবি করেন তিনি।

সাগি আরও বলেন, ‘হামাস হচ্ছে ইহুদিবিরোধী সংগঠন… আমি নিশ্চিত নই যে, সামাজিক যোগাযোগমাধ্যমে অধিকাংশ মানুষ যেসব বিতর্কে জড়াচ্ছে তারা সত্যিকারার্থে হামাসের মৌলবাদী ও ফ্যাসিস্ট চরিত্রটি বোঝে কিনা।’

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনে ইসরায়েলের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা আলোচনা করতে আগ্রহী, বৈঠক করতে আগ্রহী এবং আমরা যতদূর জানি দরজা খোলা আছে। আমি মনে করি না যে, আমাদের খুঁজে পাওয়া খুব কষ্টকর।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + nineteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য