Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করল সৌদি আরব

তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করল সৌদি আরব

তুরস্কের কাছ থেকে পাইলটবিহীন বিমান বা ড্রোন কিনতে বড় ধরনের চুক্তি সই করেছে সৌদি আরব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান যখন তার দেশের ভঙ্গুর অর্থনীতিকে চাঙ্গা করার জন্য বিদেশী পুঁজি বিনিয়োগ আকৃষ্ট করতে হিমশিম খাচ্ছিলেন তখন দেশটির ইতিহাসের বৃহত্তম এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হলো।

গতকাল (মঙ্গলবার) সৌদি আরবের বন্দরনগরী জেদ্দায় এই চুক্তি চূড়ান্ত হয়। পারস্য উপসাগরীয় তিন দেশ সফরের প্রথম পর্যায়ে সোমবার প্রেসিডেন্ট এরদোগান প্রায় ২০০ ব্যবসায়ীর এক শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবে প্রবেশ করেন। তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের সাথে মঙ্গলবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে ড্রোন চুক্তি স্বাক্ষরিত হয় তাতে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান এবং সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান উপস্থিত ছিলেন।

সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আলে সৌদ এক টুইটার পোস্টে জানিয়েছেন, তার দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে তুরস্কের কাছ থেকে ড্রোন কেনার চুক্তি করা হয়েছে। অন্যদিকে বাইকারের প্রধান নির্বাহী কর্মকর্তা হালুক বাইরাকতার এই চুক্তিকে তার দেশের ‘সর্ববৃহৎ’ প্রতিরক্ষা ও বিমান রফতানির চুক্তি বলে অভিহিত করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদল নিয়ে সৌদি আরবের পর কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন বলে কথা রয়েছে। ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হতক্যাণ্ডের পর দু’দেশের সম্পর্কের অবনতি ঘটেছিল। তবে সে সম্পর্কে এখন উষ্ণতা ফিরে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one + 8 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য