Friday, July 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫শ’ কোটি ডলার জমা সউদীর

তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫শ’ কোটি ডলার জমা সউদীর

উন্নয়ন তহবিলের মাধ্যমে তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকে ৫০০ কোটি ডলার জমা দিয়েছে সউদী আরব। এ বিষয়ে গতকাল সউদী আরবের পর্যটনমন্ত্রী ও সউদী উন্নয়ন তহবিলের চেয়ারম্যান আহমেদ আল-খাতীব তুরস্কের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সাহাপ কাভচুগলুর সঙ্গে একটি চুক্তি সই করেন। বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এ আমানত করা হয়েছে। খবর দ্য ন্যাশনাল। সউদী উন্নয়ন তহবিল কর্তৃপক্ষ জানিয়েছে, আমানতটি উভয় দেশের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা এবং ঐতিহাসিক সম্পর্কের প্রমাণ। পাশাপাশি এটি তুরস্কের অর্থনীতির ভিত মজবুত করতে, সামাজিক সমৃদ্ধি বজায় রাখতে এবং টেকসই উন্নয়ন প্রচেষ্টায় সউদী আরবের সহযোগিতার প্রতিশ্রুতি।

কর্তৃপক্ষ বলছে, আমানতটি তুরস্কের অর্থনীতিকে শক্তিশালী করতে সাহায্য করবে এবং এটি তুর্কি নাগরিকদের প্রতি সউদী আরবের শক্তিশালী সমর্থন। এছাড়া তুরস্কের ভবিষ্যৎ অর্থনীতির প্রতি সউদী আরবের আস্থার প্রতিফলনও বটে। ৬ ফেব্রুয়ারি ৭ দশমিক ৮ মাত্রার ভ‚মিকম্পের কবলে পড়ে তুরস্ক। এর পরে থেমে থেমে প্রায় ৭ হাজার ৫০০ আফটার শক অনুভ‚ত হয় দেশটিতে। ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ ভয়াবহ এ দুর্যোগে প্রায় ৫০ হাজার মানুষ নিহত হয়। ক্ষতিগ্রস্ত হয় ১ লাখ ৫ হাজারের অধিক ভবন। এরই পরিপ্রেক্ষিতে তুরস্কের ব্যাংকে উন্নয়ন তহবিলের মাধ্যমে বড় ধরনের আমানত করেছে সউদী আরব। বিশ্বব্যাংকের পূর্বাভাস বলছে, দুর্যোগের ফলে তুরস্কের অবকাঠামো পুনর্গঠন ও পুনরুদ্ধারের খরচ ৬ হাজার ৮০০ কোটি ডলার অতিক্রম করতে পারে। ওয়াশিংটনভিত্তিক ঋণদাতা সংস্থাটি গত মাসে প্রকাশিত ৫০ পৃষ্ঠার ‘র‌্যাপিড ড্যামেজ অ্যাসেসমেন্ট’ প্রতিবেদনে জানিয়েছে, ৬ ফেব্রুয়ারির দুর্যোগের ফলে আনুমানিক ৩ হাজার ৪২০ কোটি ডলার প্রত্যক্ষ ক্ষতির মুখে পড়েছে দেশটি। এ ক্ষতির পরিমাণ তুরস্কের ২০২১ সালের মোট জিডিপির প্রায় ৪ শতাংশের সমান। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়, তুরস্কের অর্থনীতিতে দুর্যোগের অপ্রত্যক্ষ বা সেকেন্ডারি প্রভাবের আনুমানিক ব্যয় এ পূর্বাভাসে অন্তর্ভুক্ত করা হয়নি।

এছাড়া প্রতিবেদনটি তুরস্কের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দুর্যোগের প্রভাবের পূর্বাভাসও নয়। বিশ্বব্যাংক বলছে, অর্থনৈতিক বিপর্যয়ের সঙ্গে সঙ্গে তুরস্কের জিডিপিও প্রভাবিত হবে। ক্রমেই এর প্রভাব দৃশ্যমান হবে বলে আশা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক ঝুঁকি বিশ্লেষক প্রতিষ্ঠান ভেরিস্কের মতে, তুরস্কের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক অর্থনীতি বিশ্লেষক প্রতিষ্ঠান জেপি মরগানের তথ্য বলছে, ক্ষতির পরিমাণ ২ হাজার ৫০০ কোটি ডলার। এদিকে দুর্যোগসংক্রান্ত আরেক মার্কিন বিশ্লেষক প্রতিষ্ঠান কারেন ক্লার্ক অ্যন্ড কোম্পানির তথ্যমতে, দুর্যোগে দেশটির ক্ষতির পরিমাণ ২ হাজার কোটি ডলার। ২০২১ সালে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যে একটি চুক্তি সই হয়। ন্যাশনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য