Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কের ড্রোন কিনতে আগ্রহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

তুরস্কের ড্রোন কিনতে আগ্রহী মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া তুরস্কের সশস্ত্র ড্রোন কিনতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু একথা জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি বায়কার-এর নির্মিত ড্রোন কেনার আগ্রহ দেখিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। তুরস্কের এই কোম্পানিটি ইতোমধ্যে বেশ কয়েকটি দেশের কাছে সশস্ত্র ড্রোন বিক্রি করেছে। সিরিয়া, ইউক্রেন ও লিবিয়াতে ড্রোনটির সাফল্যের পর চাহিদা বেড়েছে। স¤প্রতি সংযুক্ত আরব আমিরাত ২০টি ড্রোন কিনেছে। সউদী আরবও এই ড্রোন কিনতে তুরস্কের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। জাপানের টোকিওতে এক সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এশিয়ার কয়েকটি দেশ, বিশেষ করে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া আমাদের প্রতিরক্ষা শিল্পের পণ্যের প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছে। মেভলুত কাভুসোগলু বলেন, জাপানের ড্রোনের প্রয়োজনীয়তা আমরা আনন্দের সঙ্গে পূরণ করব। অপরদিকে, ইরানি ড্রোন ব্যবহার করে রুশ হামলা মোকাবিলার উপায় খুঁজছে ইউক্রেন। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সা¤প্রতিক দিনগুলোতে এসব ড্রোন ব্যবহার করে বন্দরনগরী ওডেসায় পাঁচ দফায় হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক বলেছেন, রাশিয়া ‘টানা কয়েক দিন ধরে’ ইরানের তৈরি শহিদ-১৩৬ কামিকাজে ড্রোন ব্যবহার করছে। তিনি বলেন, শত্রæ তার ক্রুজ ক্ষেপণাস্ত্র, বিভিন্ন ক্যালিবারের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করার চেষ্টা করছে। কেননা, এই ড্রোনগুলো অনেক সস্তা। সেরহি ব্রাচুক বলেন, কখনও কখনও জোড়ায় জোড়ায় ড্রোন নিয়ে হামলা চালায় রুশ বাহিনী। একটা সময়ে তারা একযোগে এমন বেশ কয়েকটি কামিকাজে ড্রোন নিয়ে হামলে পড়তে পারে। রয়টার্স, সিএনএন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − 4 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য