Monday, June 1, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কের সর্ববৃহৎ মসজিদে ইসলামী সভ্যতার জাদুঘর উদ্বোধন করলেন এরদোগান

তুরস্কের সর্ববৃহৎ মসজিদে ইসলামী সভ্যতার জাদুঘর উদ্বোধন করলেন এরদোগান

তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে ইসলামী সভ্যতার জাদুঘরের উদ্বোধন করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার তুরস্কের ধর্ম বিষয়ক প্রধান আলি এরবাশ ও একাধিক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

ইস্তাম্বুলে অবস্থিত তুরস্কের সর্ববৃহৎ চামলিজা মসজিদে ইসলামী সভ্যতার এই জাদুঘরটির অবস্থান।

উদ্বোধনীতে এরদোগান বলেন, ‘নতুন জাদুঘরটি ইস্তাম্বুলের ইতিহাস এবং তার ভৌগলিক ও সাংস্কৃতিক কাঠোমো প্রতিফলিত করবে। নগরীর জন্য এটির খুব প্রয়োজন ছিল।’

তার দাবি, এখানে আগত দর্শনার্থীরা বুঝতে পারবে যে, জ্ঞান ও প্রজ্ঞা-ই সভ্যতা বিনির্মাণকারী।

এরদোগান বলেন, এই জাদুঘরে হাজার বছরের ইসলামী সভ্যতার সঞ্চয়গুলো প্রদর্শিত হবে। ইতোমধ্যেই বিভিন্ন জায়গা থেকে এখানে ৬৫০টির মতো ঐতিহাসিক সঞ্চয় সংগ্রহ করা হয়েছে। এখানে আল্লাহর রাসূল সা:-এর নানা সংগ্রহের পাশাপাশি পবিত্র কুরআনের প্রথম সময়ের একটি প্রতিলিপিও আনা হয়েছে।

১০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে জাদুঘরটি নির্মাণ করা হয়েছে। মোট ১৫টি গ্যালারি রয়েছে এখানে। অন্তত ৮০০টি ঐতিহাসিক নিদর্শনের সংগ্রহ থাকবে জাদুঘরটিতে।

সূত্র : আনাদোলু এজেন্সি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × four =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য