Saturday, June 6, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে ভূমিকম্প : ক্ষতিগ্রস্তদের জন্য জমিয়তে উলামায়ে হিন্দের উপহার

তুরস্কে ভূমিকম্প : ক্ষতিগ্রস্তদের জন্য জমিয়তে উলামায়ে হিন্দের উপহার

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য উপহার সামগ্রী নিয়ে তুরস্কে পৌঁছেছেন উপমহাদেশের মুসলিমদের প্রাচীনতম সংগঠন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানি।

স্থানীয় সময় মঙ্গলবার সেখানে পৌঁছানোর পর পরই মাওলানা মাদানি দেশটির আনতাকিয়া ও কাহারমানমারাশ এলাকার কয়েক হাজার আশ্রয়শিবির পরিদর্শন করেন। এ সময় সেখানে বসবাসকারী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন ও তিনি নিজে তাদের হাতে খাদ্য ও অন্যান্য সামগ্রী উপহার তুলে দেন।

তুরস্ক ও সিরিয়ার এই ভয়াবহ ভূমিকম্পে শুধু হাজার হাজার মানুষই মৃত্যুবরণ করেননি। একইসাথে অসংখ্য মানুষ ঘরবাড়ি-সহায়-সম্পত্তি সবই হারিয়েছেন এবং এতিম হয়েছে অগণিত শিশু। ঠিক এরকম অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর প্রচেষ্টা থেকেই জমিয়তে উলামায়ে হিন্দের সহযোগিতায় এই উপহার প্রদান কর্মসূচির আয়োজন করা হয়।

উপহার বিতরণের সময় আশ্রয়শিবিরের এতিম শিশুদের সাথে মিলিত হয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মাওলানা মাহমুদ মাদানি। এ সময় তিনি তাদের সাথে কথা বলেন এবং আনতাকিয়ার এক শিশু তাকে পবিত্র কুরআনের একটি সূরা তেলাওয়াত করে শোনায়।

সূত্র : ইটিভি ভারত (উর্দু)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 6 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য