Wednesday, September 2, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে ভূমিকম্প : ধ্বংস্তূপে কুরআন পেয়ে শান্তির পথ বেছে নিলেন চীনা উদ্ধারকর্মী

তুরস্কে ভূমিকম্প : ধ্বংস্তূপে কুরআন পেয়ে শান্তির পথ বেছে নিলেন চীনা উদ্ধারকর্মী

তুরস্কে ভূমিকম্পে বিধ্বস্ত ভবনের নিচে কুরআন খুঁজে পেয়েছেন এক চীনা উদ্ধারকর্মী। এরপর তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছেন। দেশটির মালটিয়া প্রদেশে উদ্ধারকাজের সময় কুরআনটি পাওয়া যায়। স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করে।

ওই চীনা উদ্ধারকর্মীর নাম জন সাং। তিনি তুরস্কে পাঠানো চীনা উদ্ধারকর্মী দল ইয়াকুতের অন্যতম সদস্য।

সাংয়ের ইসলাম গ্রহণের ঘটনা তারই ঘনিষ্ঠ সহকর্মী অ্যাডেম ডেমিরকিরান বর্ণনা করেছেন। তিনি বলেন, সাং উদ্ধারের সময় কুরআন দেখে খুব অবাক হন। তিনি বলেন, তাদের বাড়িতেও এ কিতাব আছে। পরে তিনি কুরআনটি মালাতিয়া ইউসুভিলি পৌরসভা কাউন্সিলের সদস্য সিনান চাকমাজের কাছে অর্পণ করেন। এ সময় দোভাষীর সাহায্যে তিনি সিনানের সাথে দীর্ঘ সময় কথা বলেন। পরে নিশ্চিত হন, তার মা-বাবাও মুসলমান ছিলেন। তখন তিনিও মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। তিনি চান, মা-বাবার ধর্মেই পরকালে তাদের সাথে মিলিত হতে।

উল্লেখ্য, জন সাং ইসলাম গ্রহণের পর তাকে ওই উদ্ধার করা কুরআন উপহার দেয়া হয়।

সূত্র : আল জাজিরা, খিদমত সনদ ও অন্যান্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − fifteen =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য