Friday, May 29, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্কে ২২৮ ঘণ্টা পর দুই সন্তানসহ মা উদ্ধার

তুরস্কে ২২৮ ঘণ্টা পর দুই সন্তানসহ মা উদ্ধার

ভয়াবহ ভূমিকম্পের ২২৮ ঘণ্টারও বেশি সময় পর তুরস্কের আন্তাকিয়ায় মা ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ইতোমধ্যে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। তুর্কি কর্তৃপক্ষ নিহতের সংখ্যা জানিয়েছে ৩৫ হাজার ৪১৮ জন। আর সিরিয়ায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার আট শ’। মোট ৪১ হাজার ২১৮ জন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু নিউজ অ্যাজেন্সি জানায়, ইলা আর তার দুই সন্তান মেসাম ও আলীকে তাদের অ্যাপার্টমেন্টের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে তাদের অ্যাপার্টমেন্টটি ধসে পড়েছিল। সেখানে তারা আটকা পড়েছিল।

এর আগে বুধবার সকালে ৭৪ বছর ও ৪৬ বছর বয়সী দু’জন নারীকে তুরস্কে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি কাহরামানমারস শহর থেকে উদ্ধার করা হয়।

সূত্র : আল-জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + 10 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য