Sunday, April 19, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতুরস্ক থেকে ৩৬৯ মিলিয়ন ডলারের ড্রোন কিনবে কুয়েত

তুরস্ক থেকে ৩৬৯ মিলিয়ন ডলারের ড্রোন কিনবে কুয়েত

তুর্কি প্রতিরক্ষা কোম্পানি বাইকারের কাছ থেকে টিবি২ ড্রোন কেনার জন্য ৩৬৭ মিলিয়ন ডলারের চুক্তি করেছে কুয়েত। দুই সরকারের মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে এই চুক্তি হয়েছে বলে কুয়েতি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে।

তবে ঠিক কয়টি ড্রোন কেনা হবে এবং কখন সরবরাহ করা হবে, তা বিবৃতিতে বলা হয়নি।

সিরিয়া, লিবিয়া ও আজারবাইজানের যুদ্ধে বাইকার টিবি২ ড্রোনের সাফল্যের প্রেক্ষাপটে বিশ্বজুড়ে এই ড্রোনের ব্যাপক চাহিদার সৃষ্টি হয়েছে। এছাড়া রুশ বাহিনীকে ব্যর্থ করার কাজে ইউক্রেনের সামরিক বাহিনীও তুর্কি ড্রোন ব্যবহার করে।

এই চুক্তির ফলে কুয়েত ২৮তম দেশ হিসেবে বাইরাকতার টিবি২ ড্রোন ক্রয় করল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − one =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য