Wednesday, June 24, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরতেহরানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিচ্ছে সৌদি প্রতিনিধিদল

তেহরানে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দিচ্ছে সৌদি প্রতিনিধিদল

মধ্যপ্রাচ্য জুড়ে বালু ও ধুলিঝড় মোকাবেলা করার উপায় খুঁজে বের করার লক্ষ্যে ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠানরত একটি আন্তর্জাতিক সম্মেলনে সৌদি আরব অংশগ্রহণ করবে।

দু’দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য একটি সৌদি প্রতিনিধিদল তেহরানের উদ্দেশে রিয়াদ ত্যাগ করেছে বলে জানিয়েছে সৌদি আরবের ইরান দূতাবাস।

ওই দূতাবাস নিজস্ব অফিসিয়াল এক্স পেইজে দেয়া এক পোস্টে লিখেছে, ইরান ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিকীকরণের জের ধরে শনিবার (৯ সেপ্টেম্বর) একটি সৌদি প্রতিনিধিদল তেহরান গেছে। প্রতিনিধিদলটি বালু ও ধুলিঝড় মোকাবেলা বিষয়ক তেহরান সম্মেলনে অংশগ্রহণ করবে।

রিয়াদস্থ ইরান দূতাবাসের এক্স পোস্টে আরো বলা হয়েছে, ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলও রোববার রিয়াদ অনুষ্ঠেয় একটি সম্মেলনে অংশগ্রহণ করবে। জাতিসঙ্ঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো রিয়াদ সম্মেলনের আয়োজন করছে।

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি শনিবার তেহরানে অনুষ্ঠানরত বালু ও ধুলিঝড় মোকাবেলা বিষয়ক সম্মেলন উদ্বোধন করেন। তিনি উদ্বোধনি অধিবেশনে দেয়া ভাষণে বলেন, ধুলিঝড় মোকাবেলা করে পরিবেশ রক্ষা করার জন্য আঞ্চলিক দেশগুলোকে একটি সম্মিলিত পরিকল্পনা তৈরি করতে হবে।

সৌদি আরব ও ইরাকের মরুভূমিতে সৃষ্ট বালু ও ধুলিঝড়ের কারণে বাতাসের বিশাল স্তরে বালু ও ধুলিকণা ছড়িয়ে পড়ে। বালু ও ধুলিকণাসমৃদ্ধ ওই দুষিত বায়ু শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইরানে প্রবেশ করে এবং ইরানের বায়ূ দূষণের অন্যতম প্রধান কারণ এই দূষিত বায়ু। আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা ছাড়া ইরানের একার পক্ষে এই দূষণ রোধ করা সম্ভব নয়।
সূত্র : পার্সটুডে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

six − 5 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য