Thursday, June 11, 2026
No menu items!

আমাদের মুসলিমউম্মাহ ডট নিউজে পরিবেশিত সংবাদ মূলত বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত সংবাদের সমাহার। পরিবেশিত সংবাদের সত্যায়ন এই স্বল্প সময়ে পরিসরে সম্ভব নয় বিধায় আমরা সৌজন্যতার সাথে আহরিত সংবাদ সহ পত্রিকার নাম লিপিবদ্ধ করেছি। পরবর্তীতে যদি উক্ত সংবাদ সংশ্লিষ্ট কোন সংশোধন আমরা পাই তবে সত্যতার নিরিখে সংশোধনটা প্রকাশ করবো। সম্পাদক

Homeদৈনন্দিন খবরদুবাইয়ে নারীদের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা

দুবাইয়ে নারীদের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা

সংযুক্ত আরব আমিরাতের নারী হাফেজদের জন্য ‘শায়খা ফাতেমা বিনতে মুবারক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা’ শুরু হয়েছে। গত শনিবার (২০ নভেম্বর) দুবাইয়ে এ প্রতিযোগিতার পঞ্চম পর্ব শুরু হয়। গালফ টাইমসের প্রতিবেদনে বলা হয়, দ্য দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ডের প্রধান ও দুবাই শাসকের উপদেষ্টা ইবরাহিম বু মিলহা ও দুবাই সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের প্রধান বিলাল আল বিদাউর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ মুহাম্মদ বিন আল মাকতুম প্রতিযোগিতায় বিজয়ীদের ৮ মিলিয়ন দিরহাম মূল্যের পুরস্কার প্রদান করবেন। প্রথম বিজয়ী পুরস্কার হিসেবে পাবেন ২৫ লাখ দিরহাম (প্রায় ৫৮ লাখ ৩৭ হাজার টাকা)। দ্বিতীয় বিজয়ী পাবেন ১৫ লাখ দিরহাম (প্রায় ৩৫ লাখ টাকা)। তৃতীয় বিজয়ী পাবেন ১০ লাখ দিরহাম (প্রায় ২৩ লাখ ৩৪ হাজার টাকা)।

বাংলাদেশ, আমিরাত, সৌদি আরব, মিসর, ইন্দোনেশিয়া ও পাকিস্তান থেকে বিশেষজ্ঞ প্যানেল আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে থাকবেন।

সূত্র : গালফ টাইমস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 + 11 =

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য